প্রাইমারি এক্সাম ব্যাচ ’মিশন বিদ্রোহী’ ব্যাচ-০১

প্রাইমারি এক্সাম ব্যাচ  ’মিশন বিদ্রোহী’ ব্যাচ-০১

৳ 299

৳600

ডিসকাউন্ট শেষ হবে

15 Jul 2026

circle iconTop Level Area আগে শেষ করা
circle iconBCS Previous Questions শেষ করা
circle iconPrimary Previous Questions শেষ করা
circle iconRead & Revision Method-এ শক্তিশালী প্রস্তুতি

যেকোনো প্রয়োজনে কল করুন

+880 9644-194000

কোর্স পরিচিতি:

শীঘ্রই “প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ” পরীক্ষার সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে। বুদ্ধিমানের কাজ হচ্ছে, সবার আগে প্রস্তুতি শেষ করা। সঠিক সময়ে প্রস্তুতি শেষ করার জন্য একটি শক্তিশালী গাইডলাইন ও সিলেবাস জরুরি। আমার আপনাকে এই সাপোর্ট দেয়ার জন্য শুরু করতে যাচ্ছি “প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ “মিশন বিদ্রোহী” এক্সাম ব্যাচ।


📝 এক্সাম প্যাটার্নঃ-

✅ চ্যাপ্টার টেস্ট- ৩১টি (পূর্ণমান: ৫০) 

✅ বিসিএস প্রশ্নব্যাংক টেস্ট- ০৬টি (পূর্ণমান: ৫০) 

✅ প্রাইমারি প্রশ্নব্যাংক টেস্ট- ০৭টি। (পূর্ণমান: ৫০) 

✅ রিভিশন টেস্ট- ০৬টি। (পূর্ণমান: ৯০ ) 

✅ ফাইনাল মডেল টেস্ট- ১০টি। (পূর্ণমান: ৯০]

✅ মোট পরীক্ষা- ৬০ টি।


📅 কোর্সের মেয়াদ:

১৪০ দিনের পরিকল্পিত প্রস্তুতি

  

❓  কয়েকটি জরুরি জিজ্ঞাসা

🟨 প্রশ্ন ০১: এই কোর্সে কি কোন ক্লাস নেয়া হবে?

জবাব: এই কোর্সে কোন ক্লাস নেয়া হবে না। আমাদের প্রদত্ত সিলেবাস অনুসারে আপনি প্রস্তুতি নিবেন এবং রুটিন অনুযায়ী পরীক্ষা দিবেন।

🟨 প্রশ্ন ০২: এই কোর্সে কোন কোন বই ফলো করতে হবে?

জবাব: এই কোর্সের জন্য নতুন করে বই কেনার প্রয়োজন নেই। আপনার কাছে থাকা বই ফলো করলেই হবে। আমার প্রতিটি পরীক্ষার প্রতিটি টপিক বিস্তারিত উল্লেখ করেছি, আপনার কাছে থাকা বই থেকে মিলিয়ে পড়বেন। তবে সব টপিক সিলেবাসের সাথে হুবহু পাওয়া জরুরি নয়, কাছাকাছি মিলে গেলেই হলো।

🟨 প্রশ্ন ০৩: পরীক্ষা নির্দিষ্ট সময় দিতে না পারলে পরে দেয়া যাবে?

জবাব: না। কারণ প্রতিটি টেস্ট হওয়ার পর আমরা মেধা তালিকা পাবলিশ করব। নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে আমাদের অ্যাপে মেধা তালিকা পাবলিশ হবে। পরীক্ষা দেয়ার ক্ষেত্রে আমরা দীর্ঘ সময় রাখব- রাত ৮ টা রাত পরদিন সকাল ১০ টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যেকোনো সময় পরীক্ষা দিতে পারবেন।

🟨 প্রশ্ন ০৪: এই কোর্স শেষ করলে ১১তম - ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতি হবে?

জবাব: অবশ্যই হয়ে যাবে। ১১তম - ২০তম গ্রেডের চাকরির জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে না।


📝 বিদ্রোহী বয়ান 📝

📚 যে বিষয়ে বেশি পড়া দরকার সে বিষয়ে বেশি পড়তে হবে এবং যে বিষয়ে কম পড়া দরকার সে বিষয়ে কম পড়তে হবে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা কৌশলভিত্তিক ও Priority ভিত্তিতে সিলেবাস বিন্যাস করতে পারি না। ফলে শেষ মুহূর্তে এসেও পড়ার পড়া কিছুই হয় না।

📉 প্রস্তুতির কৌশলে সব সময় এই গ্রাফটি অনুসরণ করুন- Most Important > More Important > Important। আমরা এই method ব্যবহার করে সম্পূর্ণ সিলেবাসটি কয়েকটি ধাপে বিন্যস্ত করেছি।

⏱️ প্রথমে সীমিত সময়ের মাঝে 'সবচেয়ে গুরুত্বপূর্ণ/Most Important' এরিয়া 'Top Level Are শেষ করব, এতে আপনার ৭০% প্রস্তুতি হয়ে যাবে। আর ৭০% প্রস্তুতি শেষ হওয়া মানে নিজেকে হালকা মনে হবে। এভাবে আমরা পর্যায়ক্রমে এগিয়ে যাব।


📝 কেন আমরা শুরুতে 'Top Level Area' শেষ করব?

এই প্রশ্নের একাধিক উত্তর রয়েছে।

(ক) যদি কোন কারণে পরীক্ষা নির্দিষ্ট সময়ের আগে হয়, তাহলে আপনাকে অন্যজন থেকে এগিয়ে থাকতে হবে। যেহেতু ৯০ দিনের মাঝে আপনার ৭০% প্রস্তুতি হয়ে যাবে, সেহেতু আপনি কৌশলে এগিয়ে থাকবেন।

(খ) আমরা শুরুতে প্রস্তুতির সময় যে এনার্জি পাই, সেটি সময়ের সাথে সাথে শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না, তাই শুরুতেই গুরুত্বপূর্ণ টপিক শেষ করা আমাদের লক্ষ্য।

(গ) সার্কুলার নিয়ে প্রতিবছর নানা নাটক হয়ে থাকে, ফলে এসব নাটকের মাঝে পড়াশোনার গতি মন্থর হয়ে যায়। তাই আগ্রহ থাকা অবস্থায় ৭০% প্রস্তুতি শেষ করতে চাই।



📅 প্রস্তুতিখালীন জরুরি নির্দেশনা


📖 কত ঘণ্টা পড়তে হবে?

✅ মিনিমাম পড়তে হবে: ৮ ঘণ্টা। (যারা ভালো শিক্ষার্থী)

✅ মিডিয়াম পড়তে হবে: ১০ ঘণ্টা। (যারা মাঝারি মানের শিক্ষার্থী)

✅ ম্যাক্সিমাম পড়তে হবে: ১২ ঘণ্টা। (যারা অতিশয় দুর্বল শিক্ষার্থী)

বিঃদ্রঃ- যেহেতু এখনও সার্কুলার প্রকাশিত হয়নি, সেহেতু গড়ে দৈনিক ৮ ঘণ্টা অবশ্যই পড়তে


📖 যা যা করা যাবে না

✅ প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকুন। যেকোনো প্রকার পোস্ট করা থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজন না থাকলে মেসেঞ্জার unistall করে দিন।

✅ দৈনিক ত্রিশ মিনিট থেকে নব্বই মিনিটের বেশি কোনভাবেই ফোন/ডিভাইজ ব্যবহার করা যাবে না।

✅ বন্ধু-বান্ধবের সাথে কোন ভাবেই সময় নষ্ট করা যাবে না। সকল প্রকার আড্ডা, প্রোগ্রাম এড়িয়ে চলুন।


📖 কষ্ট হলেও যা অবশ্যই করবেন

✅ প্রতিটি পরীক্ষার সিলেবাস অবশ্যই সময়মত শেষ করুন। সিলেবাসের পড়া শেষ না হওয়া পর্যন্ত জেদ ধরুন, শেষ হলে তবেই পড়া থেকে উঠুন।

✅ ঘুম যতই আসুক ৭/৮ ঘণ্টার বেশি ঘুমাবেন না। যত কষ্টই হোক বিছানায় যাবেন না। প্রয়োজনে দাঁড়িয়ে পড়তে থাকুন। চা পান করুন, কফি পান করুন।

✅ যত কষ্টই হোক আড্ডায় জড়াবেন না। যৌক্তিক হলেও অন্যের সাথে বিতর্কে জড়াবেন না। যথা সম্ভব কথা কম বলুন।


📖 যা করতে ভুলবেন না

✅ প্রতিজ্ঞা ও স্বপ্ন ভুলবেন না। দৈনিক অন্তত ৫ বার আপনার প্রতিজ্ঞা স্মরণ করুন।

✅ পর্যাপ্ত পানি পান করুন।

✅ বাদাম বা এনার্জিবর্ধক খাবার টেবিলে রাখুন। মাঝে মাঝে টুকটাক খাবার (ভারি খাবার নয়) খান, শরীরে শক্তি পাবেন।

✅ নামাজ পড়ুন, সিজদায় সময় বেশি দিন। দোয়া করুন, মনের কথা আল্লাহর কাছে খুলে বলুন। প্রতিদিনের টার্গেট পূরণের জন্য সাহায্য চান। অন্য ধর্মের শিক্ষার্থীগণ স্ব স্ব ধর্মীয় বিধানে প্রার্থনা করুন। স্থির ও প্রশান্ত মন যেকোনো তথ্য দীর্ঘ সময় মনে রাখতে পারে।

✅ সন্ধ্যার আগে অর্থাৎ, মাগরিব নামাজের আগে ১৫/২০ মিনিট ছাদে বা খোলা জায়গায় পায়চারি করুন।


কোর্স কনটেন্টঃ

কোর্স প্ল্যান দেখুন

Loading PDF...

Messenger ChatWhatsApp Chat